শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ১২, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

 

সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ‘কোওর বাজার উচ্চ বিদ্যালয়ে’র হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার কর্মকর্তা এনতনিও।

কোওর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার এর সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন প্রতিনিধি সাইদুর রহমান (আফজল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমেদ, কোওর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সায়াদ উল্লাহ, সেক্রেটারি খায়রুল ইসলাম, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সত্বভ্রত। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বাল্য বিবাহ’র ফলে একটি পরিবার, সমাজ ও জাতির উপর কি-রুপ সমস্যার সৃষ্ঠি হয় তা নিয়ে আলোচনা করেন এবং এর থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অফিস ও সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে পিঠা উৎসব ও বইমেলার উদ্বোধন

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বিএনপি নেতা আব্দুল হকের নেতৃত্বে জাফলংয়ে ৩১ দফার লিফলেট বিতরণ

গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

গোয়াইনঘাটে কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত