Sunday , 4 October 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় গোয়াইনঘাট উপজেলায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-এর চলমান কার্যক্রম, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাল্যবিয়ে রোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী উপজেলার সার্বিক উন্নয়নে এনজিওগুলোকে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে তৃণমূল পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর জোর দেন তিনি।

 

এনজিও সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইফতেখার হোসেন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায় এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন। এছাড়াও উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের নিজ নিজ সংস্থার বার্ষিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

 

উপস্থিত বক্তারা উপজেলার শিক্ষা ও সামাজিক খাতের উন্নয়নে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী দিনেও গোয়াইনঘাটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমানকে দরবস্ত ফুটবল একাডেমির সংবর্ধনা

সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন বিছনাকান্দির ভিতরগুল স্কুল: ব্যাহত হচ্ছে পড়ালেখা