Monday , 19 October 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের শুভেচ্ছা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এদেশে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলেমিশে নিজ নিজ উৎসব পালন করে আসছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করছি।

নেতৃবৃন্দ আরও বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি আনন্দ, মিলন ও সম্প্রীতির উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পূজা চলাকালীন আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ও নিরাপদে উৎসব উদযাপনে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

পাশাপাশি গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদেরও নিজ নিজ এলাকার পূজা উদযাপনের সংবাদ সংগ্রহ ও সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তাঁরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ 

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের শুভেচ্ছা

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস

গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা: ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ