Friday , 21 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক হলেন সালমান শাহ

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির সাংবাদিক সালমান শাহ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গোয়াইনঘাটের জাফলং মামার বাজারের একটি অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মাইটিভির সাংবাদিক হুমায়ুন আহমেদ।
সংগঠন সূত্রে জানা গেছে, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার লক্ষ্যে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির সাংবাদিক দুলাল হোসেন রাজু পদত্যাগ করেন। তার পদত্যাগের পর পদটি শূন্য হলে এর প্রেক্ষিতে আজ বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সালমান শাহকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক সালমান শাহ সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার দৃঢ় ব্যক্ত করেন এবং তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে গরু ও মহিষসহ দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক

সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক