Monday , 31 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের অধীনে ইউনিয়নের সকল ওয়ার্ডে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) আলীরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলীরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ।

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য এবাদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ বাহার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজু, ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি মইনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাওসার আহমদসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং বিতরিত চারাগুলোর সঠিক পরিচর্যা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
জাফলং মায়াবী র্ঝনা

জাফলং মায়াবী র্ঝনা

গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা: ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে দুটি মডেল স্কুলের সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচারী

গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম-সম্পাদক জিল্লুর

সিলেট সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং