সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নকে অপুষ্টি মুক্ত করার লক্ষ্যে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় উপজেলার কোওর বাজার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার রেহান উদ্দিন।
ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ ফ্যাসিলিটেটর সাইদুর রহমান আফজলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার শেলী তেরেজা কস্তা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ দত্ত, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন কুমার দেব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিশুদের অপুষ্টি দূরীকরণ, স্বাস্থ্যগত সহনশীলতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকির মাধ্যমে কাজ করা গেলে শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত হবে, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











