Monday , 15 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (১৫ জুন) দুপুরে গোয়াইনঘাট মডেল মসজিদ প্রাঙ্গণে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ’ যুক্তরাজ্য শাখার উদ্যোগে এই কর্মসূচির যাত্রা শুরু হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলার ১৩টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ ও বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রবাসী সমাজকল্যাণ পরিষদ প্রবাসে থেকেও দেশের পরিবেশ ও মানুষের কল্যাণে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। গোয়াইনঘাটে এই সবুজায়ন প্রক্রিয়া পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন এবং গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাবেক ইউপি সদস্য রুবেল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রুপন করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শেকড়ের টানে প্রাণের মিলনমেলা: সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তীতে স্মৃতি, গর্ব ও প্রত্যয়ের উৎসব

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেট সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল