Sunday , 22 November 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

পশ্চিম জাফলংয়ে ইয়াংস্টার ২য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ইয়াংস্টার ২য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাতে দক্ষিণ পান্তুমাই সোনামিয়া ফুটবল মাঠে ফিতা কেটে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

খেলা পরিচালনা কমিটির সভাপতি সাইফ উদ্দিনের সভাপতিত্বে এবং ইয়াংস্টার যুব সংঘের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন ও সদস্য সাদ্দাম হোসেন’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বেনজির আহমদ সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ, এমদাদ উল্লাহ, জাবের আহমদ এবং সেলিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরব্বি ও ক্রীড়াপ্রেমীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ পর্যায়ে এমন সুশৃঙ্খল ও আকর্ষণীয় নাইট টুর্নামেন্টের আয়োজন করায় তারা ইয়াংস্টার যুব সংঘের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।

এদিকে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

সর্বশেষ - আন্তর্জাতিক