মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
অক্টোবর ২৯, ২০২৪ ৭:১৩ পূর্বাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন’ শাখার আয়োজনে ২০০৬ সালের ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস ও জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর (সোমবার) বিকেলে স্থানীয় ‘কোওর বাজার’ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আবুল হোসেন।

 

ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. ফয়েজ আহমদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তর এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জামায়াত নেতা লুৎফুর রহমান, নুরুল আমীন হেলালী, হাঃ মাওঃ তোফাজ্জল হক।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রিয়াজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, শেখ হাসিনার নির্দেশে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৃশংসতায় মেতে উঠে এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে পিটিয়ে হত্যার পর লাশের উপর চড়ে উন্মাদের মত নৃত্য ও আনন্দ উল্লাস করে। ওই দিন শহীদ হন বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী এবং অসংখ্য জনসাধারণ।

বক্তারা ২৮শে অক্টোবর ২০০৬ ও ২০২৪ সালে জুলাই বিপ্লবের ঘটনাসহ হাসিনা সরকারের পূর্বাপর সকল গুম-খুনের বিচারের দাবী জানান।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলং ও ভোলাগঞ্জ পরিদর্শনে প্রতিনিধি দল

গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধ পরিকর: মিফতাহ্ সিদ্দিকী

গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত: আহত ১০

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপন করলে সময় ও অর্থ সাশ্রয় হবে.. কাজী মজিবুর রহমান

ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন