বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
জানুয়ারি ১৬, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৩০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন গোয়াইনঘাটের পানতুমাই, দমদমিয়া, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর এবং সোনারহাট বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, গরু, কিসমিস, জিরা, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০টাকা।

 

বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি সর্বদা বদ্ধ পরিকর: মিফতাহ্ সিদ্দিকী

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোয়াইনঘাটে গনঅধিকার পরিষদের উদ্যোগে  ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিলেট সীমান্তে ফের ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে পাঁচ শতাধিক নৌকা ও ৫০টি ড্রাম ট্রাকসহ বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ

সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে  দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি: হাকিম চৌধুরী