সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান পরিচালনা করে ৬ হাজার ৯ শত ২৭ ঘনফুট পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
সোমবার (১৮ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এসব পাথর নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হবে। জব্দকৃত পাথর স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রয়েছে বলেও জানান তিনি।









