রবিবার , ১৭ মে ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

প্রতিষ্ঠার ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
মে ১৭, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

সিলেটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র অর্থায়নে এই ওয়াশ ব্লক কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ ওয়ার্ল্ড ভিশন’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন এই ওয়াশ ব্লকের কাজ শুরু করায় ওয়ার্ল্ড ভিশন’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দের সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কখনোই শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ছিলো না। বিশেষ করে আমাদের (শিক্ষার্থীদের) নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। নতুন ওয়াশ ব্লক নির্মাণের ফলে আমাদের সেই দুর্ভোগ দূর হবে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, টয়লেট সমস্যায় ক্ষিার্থীদের প্রতিদিন নানা ধরণের প্রতিকূলতার মুখোমুখী হতে হয়। শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাভাবিক শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছিল। এ সমস্যার কথা জেনে ওয়ার্ল্ড ভিশন আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আমরা আনন্দিত।

গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর হলেও আমাদের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের জরাজীর্ণ একটি টয়লেট ব্যবহার করতে হতো। ফলে তাদের নানা রকম সমস্যা হতো। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি বেশি সমস্যার ছিল। ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে এই সহায়তা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অত্যন্ত সুফল ভয়ে আনবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কসতা জানান, শিশুদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ইউএনও রতন কুমার অধিকারী বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রক্ষা পাচ্ছে জাফলং চা বাগান, জাফলং ব্রিজ ও বৈদ্যুতিক টাওয়ার

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

দুই দিনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাটে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

গোয়াইনঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী